মৃত্যু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মৃত্যু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১২ আগস্ট ২০২৬

মৃত্যু

 মৃত্যু

 মৃত্যু নিশ্চিত জানি সবাই,

সব কিছু তাও কেন ভুলে যাই।

আল্লাহর সৃষ্টি মৃত্যু ও জীবন, 

ভালো কাজের পুরস্কার আল্লাহ দিবেন।

জীবন দিলেন জীবন নিলেন,

পরকালে আবার ফিরিয়ে পাবেন।

ভালো মন্দের হিসাব হবার পর,

বেহেশত ও দোযখ হবে ঘর।

ভাই বন্ধু আত্নীয় স্বজন,

চলে যায় এক একজন।

 বাবা-মা গেল, ভাই -বোন গেল,

জাকির রেজা মৃত্যুর স্বাদ তারাও পেল।

তোমার আমার ডাক আসবে যখন,

সব ফেলে যেতে হবে তখন।

বেহেশতে যদি যেতে চাই ভাই,

ভালো কাজের মজুদ গড় তাই। 

১৪ নভেম্বর ২০২০

Al Quran: Sura Yasin 77-79

Al Quran : Sura Yasin :
মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু হতে? অতঃপর সে হয়ে গেল সুস্পষ্ট ঝগড়াটে।
সুরাঃ ইয়া-সীন, আয়াতঃ ৭৭

সে (আমার সৃষ্টির সাথে) আমার তুলনা করে, অথচ সে তার নিজের সৃষ্টির ব্যপারটি ভুলে যায় (যে তাকে আমিই সৃষ্টি করেছি)। সে বলে, ‘হাড়গুলোকে কে আবার জীবন্ত করবে যখন তা পচে গলে যাবে?’’
 সুরাঃ ইয়া-সীন, আয়াতঃ ৭৮
 বল, ‘‘তাকে তিনিই জীবন্ত করবেন যিনি ওগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন, আর তিনি প্রতিটি সৃষ্টি সম্পর্কে সবচেয়ে বেশি অবগত।
সুরাঃ ইয়া-সীন, আয়াতঃ ৭৯

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

মুসলমানের গুরুত্বপূর্ণ কাজ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ২৭ নভেম্বর ২০২০ একজন মুসলিমের কর্তব্য ইসলাম, ঈমান ও একজন মুসলিমের জীবনবিধ...

জনপ্রিয় লেখা সমূহ