বুকমার্ক

১২ আগস্ট ২০২৬

মৃত্যু

 মৃত্যু

 মৃত্যু নিশ্চিত জানি সবাই,

সব কিছু তাও কেন ভুলে যাই।

আল্লাহর সৃষ্টি মৃত্যু ও জীবন, 

ভালো কাজের পুরস্কার আল্লাহ দিবেন।

জীবন দিলেন জীবন নিলেন,

পরকালে আবার ফিরিয়ে পাবেন।

ভালো মন্দের হিসাব হবার পর,

বেহেশত ও দোযখ হবে ঘর।

ভাই বন্ধু আত্নীয় স্বজন,

চলে যায় এক একজন।

 বাবা-মা গেল, ভাই -বোন গেল,

জাকির রেজা মৃত্যুর স্বাদ তারাও পেল।

তোমার আমার ডাক আসবে যখন,

সব ফেলে যেতে হবে তখন।

বেহেশতে যদি যেতে চাই ভাই,

ভালো কাজের মজুদ গড় তাই। 

কোন মন্তব্য নেই:

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

আল্লাহর ক্ষমা পাওয়ার মূল ভিত্তি

   আল্লাহর ক্ষমা পাওয়ার মূল ভিত্তি ফরজ ইবাদত   “মানুষের ভাগ্যে যা ঘটে যায় তাই সেরা। অন্য কিছু হলে এর চেয়ে খারাপ হতে পারতো। আল্লাহ মানুষের ভ...

জনপ্রিয় লেখা সমূহ