১১ নভেম্বর ২০২০

এতদস‌ত্ত্বেও কি ওরা ঈমান আন‌বে না?

আল কুরআনের নিম্নলিখিত আয়াত সমূহের বর্ণনা জানা থাকলে আল্লাহর প্রতি ঈমান আনার আর কোন বাধা হতে পারে না ।
(সূরা আম্বিয়া আয়াত ৩০~৪১)
বিসমিল্লাহির রহমানির রহিম। 
"৩০) কাফেররা কি দেখে না যে আসমানসমূহ ও যমীন ছিল জড়ানো ,পরে আমি তাদের উভয়কে পৃথক করিয়াছি এবং পানির দ্বারা প্রত্যেক প্রাণবান বস্তু পয়দা করিয়াছি; এতদসত্ত্বেও কি ওরা ঈমান আনবে না? 
 
৩১)আমি জমিনে বহু পাহাড় সুদৃঢ় করিয়াছি যাতে তাদেরকে লইয়া না হেলে এবং করিয়াছে তাতে প্রশস্ত রাস্তা, তাতে তারা গন্তব্যে পৌঁছাতে পারে। 
৩২।আসমানকে করিয়াছে সুরক্ষিত ছাদ বিশিষ্ট কিন্তু ওরা তার নিদর্শন রাজি হই‌তে বিমুখ। 
৩৩। এবং তিনিই রাতদিন চন্দ্র-সূর্য সৃ‌ষ্টি করিয়াছেন, প্রত্যেকেই আপন কক্ষ প‌থে ভাসিয়া বেড়ায় ।
 ৩৪। তোমার পূর্বের কোন মানুষকে চিরঞ্জিত করি নাই;সুতরাং তোমার মৃত্যু হইলে তারা কি হইবে চিরঞ্জীবী ? 
৩৫। প্রাণী মাত্রই মরণশীল; আমি তোমাদের পরীক্ষা করি ভালো-মন্দ উভয়দিক দিয়ে ,আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন ।
 ৩৬। কাফেররা তোমাকে দেখলে তোমার প্রতি বিদ্রুপ বান ছোঁড়ে : 'এই নাকি যে তোমাদের মাবুদ গণের সমালোচনা করে?' অথচ তারা আল্লাহর জিকির‌ে বিমুখ। 
৩৭।মানুষ জন্মগত দ্রুততা  প্রবন, সত্বর তোমা‌দিগ‌কে আমার নিদর্শন দেখাইব, তাই আমা‌কে তাড়াহু‌ড়ো কর‌তে বল না।
 ৩৮। ওরা আরও ব‌লে,' সত্যবাদী হই‌লে বল ,এ ওয়াদা কখন পূরণ হই‌বে ?'
৩৯। হায়! কা‌ফেররা সে সম‌য়ের কথা যদি জানিত, যখন ওরা ওদের সম্মুখে ও পশ্চাৎ এর আগুন প্রতিরোধ করিতে পারিবেনা এবং সাহায্য ও করা হইবে না তাদের। 
৪০।বরং তা আসিবে তাদের উপর অকস্মাত্ ,করিবে তাদের হতবুদ্ধি ফলে তারা তা ফিরাই‌তে  পারিবে না ,দেওয়া হইবে না অবকাশও। 
৪১।বিদ্রুপ করা হইয়াছিল তোমার আগেও বহু রাসূলকে, ফলে বিদ্রুপকারীদের বিদ্রুপ গ্রাস করেছিল। "

কোন মন্তব্য নেই:

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Maolana Abdul Haiy Joarder, Amir bk

  Maolana Abdul HaJoarder

জনপ্রিয় লেখা সমূহ