আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেওয়া মহান আল্লাহর কাছে বেশি প্রিয়। তাই মহানবী (সা.) মহান আল্লাহর ভয়ে বেশি বেশি অশ্রু বিসর্জন দিতেন। এ ছাড়া তিনি মৃত্যুর স্মরণে, উম্মতের প্রতি অগাধ ভালোবাসা থেকে ও প্রিয় সাহাবি ও পরিবারবর্গদের দুঃখ-কষ্টে তাদের ব্যথায় ব্যথিত হয়ে কেঁদেছেন। আজকে এমন কিছু সময়ের স্মরণ করব, যে সময়গুলো প্রিয় নবীর নয়ন মোবারক থেকে অশ্রু ঝরেছিল।